তিব্বতে চীনা আগ্রাসন বন্ধের দাবিতে শতাধিক তিব্বতীয় অধিবাসী অমৃতসরে শান্তি মিছিলের আয়োজন করলেন৷ এদের সকলেই পৃথিবীর নানা প্রান্ত থেকে এসেছেন৷ অমৃতসর, ধর্মশালা, নিউ দিল্লি, ব্রিটেন থেকে এসেছিলেন৷ তিব্বতে যে চীন সাংস্কৃতিক জেনোসাইড চালাচ্ছে তার বিরুদ্ধেই এই প্রতিবাদ৷
প্রতিবাদকারীদের হাতে ছিল দলাই লামার ছবি, প্ল্যাকার্ড, তিব্বতের জাতীয় পতাকা৷ আন্তর্জাতিক জনমতের দৃষ্টি আকর্ষণ করাই এদের উদ্দেশ্য৷ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ইয়ং ডাং সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, তিব্বতে চীনা হানা নিরস্ত্র করার জন্যই এই শান্তি মিছিলের আয়োজন৷ শান্ত তিব্বতীয়দের উপর চীনের আক্রমণ বন্ধ করারই এই প্রয়াস৷
ধর্মশালা থেকে এই শান্তি মিছিল শুরু হয়েছে৷ অংশগ্রহণকারীদের দাবি এই মিছিল শেষ হবে তিব্বতে৷
|