মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয়
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
বুশের দাবি ভ্রান্তঃ দাবি কংগ্রেসের

খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি দিয়ে বুশের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাল কংগ্রেস৷ মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ পৃথিবী জুড়ে খাদ্য দ্রব্যের মূল্য বৃদ্ধির জন্য ভারতীয় মধ্যবিত্ত শ্রেণীর দিকে আঙুল তুলেছেন৷ আর এই ব্যাপারেই আপত্তি কংগ্রেসের৷ মার্কিন প্রেসিডেন্টের আগেই কন্ডোলিজা রাইস এই রকম ভাবে খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধির জন্য ভারতকে দায়ী করেছিলেন৷ এবারে মার্কিন প্রেসিডেন্টের নারাজ কংগ্রেস৷

বুশের বক্তব্যকে এককথায় 'ভ্রান্ত' বলে কংগ্রেস দাবি করেছে৷ এআইসিসি-এর মুখপাত্র মনীষ তিওয়ারী জানিয়েছেন - ''মার্কিন যুক্তরাষ্ট্রের জানা উচিত ভারত আমদানি করে না রপ্তাণী করে৷আর যারা রপ্তাণী করে তাদের জন্য নিশ্চয়ই দেশের মানুষদের চাহিদা মেটানোর ক্ষমতা আছে৷"

এআইসিসি-এর পক্ষ থেকে মনীষ তিওয়ারি জানিয়েছেন মূল্যবৃদ্ধির কারণ অন্যান্য সব আনুষঙ্গিক কারণ৷ আবহওয়ার পরিবর্তন, জমির স্বপ্লতা এর পিছনে দায়ী৷ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ভারতের নাম করে যাচ্ছে তাতে ভারতীয় মাত্রেই অখুশী হওয়ার কথা৷
অতিরিক্ত
অমৃতসরে শান্তি মিছিল তিব্বতীদের
জম্মুতে উদ্ধার গ্রেনেড ও কঙ্কাল
গ্রামে 5 লক্ষ বিদ্যুত কানেকশন
সরবজিতের ফাঁসির বিষয় বিবেচনাধীন-রহমান
মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রনে সরকারের ভরসা ইশ্বর-বর্ধন
নেপালের গণতন্ত্র স্বাগত ভারতেঃ ইয়েচুরি