মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয়
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
বীরাপ্পনের বিধবা পত্নী অভিনয়ে

পুলিশের সঙ্গে সংঘর্ষে মারা যায় কুখ্যাত চন্দন দস্যু বীরাপ্পন৷ সেই বীরাপ্পনের বিধবা পত্নী মুতুলক্ষী এখন অভিনয় জগতে পা দেওয়ার কথা চিন্তাভাবনা করছেন৷

মুতুলক্ষী সাংবাদিকদের কাছে দাবি করেছেন তিনি একটি ফিল্মে অভিনয় করবার জন্য সাইন করেছেন৷ 38 বছর বয়সী মুতুলক্ষী সাংবাদিকদের জানান অভিনয় করার জন্য তিনি সমঝোতা পত্রে সাইন করেছেন৷ এছাড়াও তাকে সহ প্রযোজনার দায়ীত্ব দিতে চেয়েছে পরিচালকরা৷

তিনি আরও জানান এই বিষয়ে এখনই তিনি কোন সিদ্ধান্ত নেন নি৷ বীরাপ্পনের ব্যাপারে বলতে গিয়ে তিনি জানান 1990 সালের 1লা জানুয়ারী ধর্নপুরী জেলার নেরুপুরে বীরাপ্পন তাঁর সঙ্গে বিয়ে করেন৷ তাদের দুই মেয়ে আছে বলে জানান চন্দন দস্যুর পত্নী৷
অতিরিক্ত
বারাণসীতে পথ দুর্ঘটনা
অমিতাভকে নিশানা করলেন রাজ
মহিলা বিল নিয়ে আলোচনার ইঙ্গিত প্রধানমন্ত্রীর
বুশের দাবি ভ্রান্তঃ দাবি কংগ্রেসের
অমৃতসরে শান্তি মিছিল তিব্বতীদের
জম্মুতে উদ্ধার গ্রেনেড ও কঙ্কাল