উত্তর প্রদেশের গোরক্ষপুর জেলার ঝগহা থানা এলাকার বন্ধু সিংহ পার্কের গ্রামে বিষ খেয়ে বাচ্চা সমেত আত্মহত্যা করলেন এক মহিলা৷
স্থানীয় প্রশাসন সূত্রে এইখবর পাওয়া গেছে৷ বিষ খাবার পর মহিলা ও তার ছেলেটি মারা যায়৷ জানা গেছে ঝগহা থানা এলাকার বন্ধু সিংহ পার্কের গ্রামের মায়া দেবী(37), 10 বছরের ছেলে বিনয় ও 12 বছরের মেয়ে পিঙ্কিকে নিয়ে বিষ মেশানো খাবার খায়৷
তিনজনকে এরপর আশংকাজনক অবস্থায় জেলা হাসপাতালে ভর্তি করা হয়৷ সেখানেই ছেলে ও মায়ের মৃত্যু হয়৷ হাসপাতাল সূত্রে জানা গেছে পিঙ্কির অবস্থা আশংকাজনক৷ প্রসঙ্গত মহিলাটি নিজের শ্বশুর-শাশুড়ীর সঙ্গে থাকত৷ মায়াদেবীর স্বামী কলকাতাতে কাজ করে৷ স্বামীকে খবর দেওয়া হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত করছে৷
|