মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয়
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
বেজিং যাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী

এমাসের শেষের দিকে বেজিং অলিম্পিকের প্রস্তুতি দেখতে যেতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী শীলা দিক্ষীত৷ আজ মুখ্যমন্ত্রীর সচিবালয় সুত্রে একথা জানা গেছে৷ তার এই সফরের মুল উদ্দেশ্য বেজিং অলিম্পিকের প্রস্তুতি দেখা, পাশাপাশি ভাবে বাস রেপিড ট্রানজিট করিডোরের বিষয় বিস্তারিত ভাবে জানবেন৷ বেশ কিছু দিন ধরে এই দুটি বিষয় নিয়ে বিরোধীদের তোপের মুখে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী৷

দুই বছর পরে দিল্লিতে বসতে চলছে কমনওয়েল্থ গেমসের আসর৷ ইতিমধ্যে তার প্রস্তুতি শুরু হয়ে গেছে দিল্লি জুড়ে৷ তবে এই প্রকল্পের ব্যাপারে মুখ্যমন্ত্রী সকলকে আশ্বস্ত করলেও বির্তক কিন্তু থামার কোন লক্ষণ দেখা যাচ্ছে না৷

মুখ্যমন্ত্রীর সচিবালয় সুত্রে জানা গেছে চিনে শীলা দিক্ষিত সহ এক বড়সর প্রতিনিধি দল যাবে৷ খুব অল্প সময় চিন যে ভাবে সফল প্রস্তুতি নিয়েছে বেজিং অলিম্পিকের জন্য তা স্মরণ রেখে কমনওয়েল্থের গেমসের জন্য গঠিত বিশেষ কমিটি তা স্বচক্ষে দেখে নিতে চাইছে৷ পাশাপাশি ভাবে রয়েছে বাস রেপিড ট্রানজিট করিডোরের বিষয় চিনা বিশেষঞ্জ দলের সঙ্গে কথা বলা৷ দিল্লিরে এই প্রকল্প নিয়ে একদিকে যেমন দুর্নীতি অন্য দিকে তেমনি ভাবে প্রকল্পের ত্রুটির কথা জানা যাচ্ছে৷
অতিরিক্ত
কর্ণাটকে বিজেপি পাবে 119 টি আসন
ভারতের সুরক্ষা ব্যবস্থা নিয়ে চিন্তার কারণ নেই
পরমাণু বিল জাতীয় স্বার্থ বিরোধী-ইয়েচুরি
সড়ক দুর্ঘটনায় মৃত 10
অসমে বিনিয়োগ করতে চায় রাশিয়া
ভারত পাক মন্ত্রী পর্যায়ের আলোচনা এমাসে