মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয়
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
মহিল বিল রাজ্যসভায় পেশ

অবশেষ বহু টালবাহানার পর রাজ্যসভায় আজ পেশ হল মহিলা সংরক্ষন বিল৷ কিন্তু আজ সভা সরগরম ছিল রাজ থ্যাকারের করা উত্তর ভারতীয়দের সমন্ধে মন্তব্যে৷ কেন্দ্রীয় আইন মন্ত্রী এইচ আর ভরদ্বাজ আজ সভায় বিল পেশ করতে শুরু করলে সভায ওয়েলে নেমে এসে বিরোধীতা করতে শুরু করেন সমাজবাদী নেতা আবু অসীম আজমি৷ তার সঙ্গে গলা মেলান সমাজবাদী পার্টির অন্য সংসদরা৷

এর পরে আইন মন্ত্রী খানিকটা হতচকিত হয়ে যান৷ বাক বিতন্ডার মধ্যে সভায় বিল পেশ করেন আইন মন্ত্রী৷ অন্তত ধ্বনি ভোটে বিল সভায গৃহীত হয়৷ এর পরে এই নিয়ে বির্তক হবে বলে জানা গেছে৷

এই বিল নিয়ে সরকারের উপর বামেদের দীর্ঘ দিন ধরে চাপ ছিল৷ এমন কি কংগ্রেসের একটা মহলের মধ্যে এই বিল নিয়ে সরকারের উপর চাপ তৈরি করা হচ্ছিল৷ এর পাশাপাশি ইউ পি এ একটা অংশ কিন্তু এখন এই বিলের বিরোধী৷

লোকসভা নির্বাচনের আগে সরকার এই বিল পাশ করাতে পারলে তা হবে মনমোহন সিং সরকারে বড় সাফল্য৷ কিন্তু সেই কাজে পথের কাঁটা হতে পারে সরকারে সহযোগী কোক কন রাজনৈতিক দল৷ তবে সরকার ইতিমধ্যে বিল নিয়ে ঐক্যমত গড়ার লক্ষ্য সংসদের বাইরে আলোচনা চালিয়ে যাচ্ছেন৷ প্রধানমন্ত্রী বিল নিয়ে এবার নিজে উদ্দোগ নিয়েছেন৷
অতিরিক্ত
বেজিং যাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী
কর্ণাটকে বিজেপি পাবে 119 টি আসন
ভারতের সুরক্ষা ব্যবস্থা নিয়ে চিন্তার কারণ নেই
পরমাণু বিল জাতীয় স্বার্থ বিরোধী-ইয়েচুরি
সড়ক দুর্ঘটনায় মৃত 10
অসমে বিনিয়োগ করতে চায় রাশিয়া