মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয়
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
মহিলা বিল নিয়ে খুশির হওয়া রাজধানীতে

রাজ্য সভায় মহিলা সংরক্ষণ বিল পাশ হওয়ার সঙ্গে সঙ্গেই রাজধানীর রাজনৈতিক মহলে খুশির হওয়া৷ বিল পেশ হওযার পরে বি জে পি ও বাম দলগুলোর পক্ষ থেকে স্বস্তি প্রকাশ করা হয়েছে৷ পরে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে কেন্দ্রীয় আইন মন্ত্রী ভরদ্বাজ বলেন এটা ভারতীয় রাজনীতির ইতিহাসে অত্যন্ত গুরুত্বপুর্ণ ঘটনা৷ মহিলাদের যে সমাজ গঠনে সমান অধিকার আছে তা কংগ্রেস চিরকাল বলে এসেছে৷ সেটা কতটা আন্তরিক তা আবার বিল পেশের মাধ্যমে বোঝা গেল৷

এর সঙ্গে সমাজের পিছিয়ে পড়া অংশের প্রতি সরকারে দায়বদ্ধতা প্রমাণ করা যাবে৷ কংগ্রেস মুখপাত্র অভিষেক মনু সিংভি বলেন সরকার দীর্ঘ দিন ধরে বিল সংসদে পেশ করতে তৈরি ছিল৷ রাজনৈতিক সহমত তৈরি না হওযার জন্যই বারবার বিল পেশ করা থেকে পিছিয়ে আসছিল সরকার৷ ক্যাবিনেট আগেই বিলের খসড়া অনুমোদন করেছে৷ এবার রাজ্য সভায় বিল পেশ হওয়ার মাধ্যমে আরও একধাপ এগিয়ে যাওয়া গেল৷

এদিকে ভারত আমেরিকা অসামরিক পরমাণু বিল ইস্যুতে কেন্দ্রের ইউ পি এ সরকারকে তুলোধোনা করলেও মহিলা বিল রাজ্য সভায় পেশ হওয়ার পর নিজের খুশির কথা অকপটে জানিয়ে দিলেন পি পি এম নেত্রী বৃন্দা কারাত৷ তিনি সরকারকে বিল পেশের জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ জানান৷

সন্তোষ প্রকাশ করেছেন বি জে পি নেত্রী সুষমা স্বারাজ৷ তিনি বলেন এই বিল পাশ হলে সমাজের পিছিয়ে পড়া অংশের দীর্ঘ দিনের দাবি পুরণ করা সম্ভব হবে৷ সামন্য যে রাজনৈতিক বিরোধীতা আছে তাকে বিশেষ আমল না দিয়ে বলেন ভালো কাজের ক্ষেত্রেও কিছু উদ্দেশহীন বাধা সামনে আসে তাঁকে নিয়ে অহেতুক বিচলিত না হওয়া ভালো৷ তবে এই বিলের ক্ষেত্রে বাম, ইউ পি এ ও বি জে পি একজোট হওযার ফলে বিল পাশ করাতে খুব একটা বেগ পেতে হবে না সরকারকে৷
অতিরিক্ত
মহিল বিল রাজ্যসভায় পেশ
বেজিং যাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী
কর্ণাটকে বিজেপি পাবে 119 টি আসন
ভারতের সুরক্ষা ব্যবস্থা নিয়ে চিন্তার কারণ নেই
পরমাণু বিল জাতীয় স্বার্থ বিরোধী-ইয়েচুরি
সড়ক দুর্ঘটনায় মৃত 10