ভারতের খাদ্য অভ্যাস নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের তীব্র সমালোচনা করলেন বিজেপির নেতা বেঙ্কাইয়া নাইডু৷ মিসৌরিতে বেশ কিছুদিন আগেই মার্কিন রাষ্ট্রপতি ভারতীয় মধ্যবিত্ত এবং তাদের খাদ্যভাস নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছিলেন৷ একই সঙ্গে তাঁর বক্তব্য ছিল যে এই কারণেই নাকি দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে খাদ্যদ্রব্যের মূল্য৷
বিজেপি নেতা বেঙ্কাইয়া নাইডু মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন৷ নাইড বলেছেন, ভারতীয়দের খাদ্যাভাস নিয়ে জর্জ বুশের কিছুই বলার নেই৷ তিনি অহেতুক এই বিষয়ে নাক গলিয়েছেন৷ উল্টে নাইডুর বক্তব্য, মার্কিনিরা যে পরিমাণ 'জাঙ্ক ফুড' খায় তা সারা পৃথিবী জুড়ে কেউই খায় না৷
এরই পাশাপাশি কর্ণাটকে যে বিজেপি বিধানসভা নির্বাচন জিততে চলেছে তাও জোড় গলায় জানিয়েছেন তিনি৷ এর আগেই কর্ণাটকে বিজেপির জয় নিয়ে মন্তব্য করেছিলেন তিনি৷ কর্ণাটকে রাহুল গান্ধীর সফর নিয়েও প্রশ্ন করলে তার সাফ জবাব, এতে নির্বাচনের ফলাফলে কোন প্রভাবই পড়বে না৷
|