মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয়
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
কর্ণাটক নির্বাচন নিয়ে বিশেষ বৈঠক

আগামী 10ই মে কর্ণাটক নির্বাচনের বিষয়ে আলোচনার জন্য বৈঠকে বসেছিলেন প্রধান নির্বাচন কমিশনার এন গোপালাস্বামী এবং নির্বাচ কমিশনার নভিন চাওলা ও ড: এস ওয়াই কুরেইশি৷ বুধবারের এই বৈঠকে ব্যাঙ্গালুরুর নির্বাচন পর্যবেক্ষণের বিষয়ে আলোচনা হয়েছে৷ প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার ছাড়াও এই বৈঠকে পুলিশের উচ্চপদস্থ কর্তারাও উপস্থিত ছিলেন৷

নির্বাচন কমিশনের সূত্র থেকে জনা গিয়েছে যে, এই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী কর্ণাটক নির্বাচনে কয়েকটি বুথে বিশেষ পর্যবেক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে৷

অন্যদিকে এই নির্বাচনকে কেন্দ্র করে সমস্ত দলগুলই ব্যাঙ্গালুরু এবং মাইসুরে আজও তাদের প্রচার চালিয়েছে বলে জানা গিয়েছে৷
অতিরিক্ত
ভরসা সেই গান্ধীজি
উলেমাদের নতুন ফতোয়া
পথ দুর্ঘটনায় মৃত্যু 1, আহত 5
অগ্নি মিসাইলের সফল পরীক্ষা
সমগ্র ভারতে তাপপ্রবাহে মৃত 73
মহিলা বিলের বিরোধী সমাজবাদী, আর জে ডি