দেশ জুড়ে মুদ্রাস্ফীতি ও মুল্যবৃদ্ধি নিয়ন্ত্রনের জন্য সরকার আরও কিছু পদক্ষেপ নেবে৷ গতকাল কেন্দ্রীয় সরকারের মুল্যবৃদ্ধি নিয়ে পদক্ষেপের পর আজ এই ঘোষনা বিশেষ গুরুত্বপূর্ণ৷ গতকাল কেন্দ্রীয় সরকার কিছু পণ্যের মজুতদারী নিষিদ্ধ করেছে৷ এমন ক্রমাগত বাড়তে থাকা স্টিলের মুল্য নিয়ন্ত্রনের জন্য কিছু পদক্ষেপ নিয়েছ৷ এর পরে আজ বাজারে স্টিলের মুল্য খানিক হলেও কমেছে৷
আজ কেন্দ্রীয় মন্ত্রী অশ্বীনি কুমারের এই ঘোষনা সাধারণ মানুষের মুখে নতুন করে হাঁসি ফোটাতে পারে৷ তিনি বলেন স্টিল ও সিমেন্টের উত্পাদন ও মজুতদারী উপর সরকারের কড়া নজর আছে৷ প্রয়োজনে সরকার আরও কড়া পদক্ষেপ নিতে পারে৷ পাশাপাশি জানিয়ে দেন এটা ভাবার কোন কারণ নেই সরকার মুল্যবৃদ্ধির ব্যাপারে উদাসীন৷
গতকাল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে কোন পণ্যের কালোবাজারি করার চেষ্টা হলে সরকার কড়া ব্যাবস্থা নেবে৷ গত 19-শে এপ্রিল শেষ হওয়া সপ্তাহে মুল্যবৃদ্ধি গত 42 মাসের মধ্যে সর্ব্বোচ হয়ে রেকর্ড করেছে৷ সংসদে বিরোধীরা তো বটেই সরকারের সর্মথক বামেরা এই বিষয় নিয়ে সরকার বিরোধী আন্দোলন জোরদার করেছে৷ খানিকটা চাপের মুখে বাধ্য হয়ে সরকার কিছু কড়া ব্যাবস্থা নেওয়ার কথা বিবেচনা করছে৷
|