মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয়
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
মোদীর বিশ্বাস বিজেপি গড়বে সরকার

আসন্ন কর্ণাটক নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকেই জনগণ বেছে নেবে বলে বিশ্বাস জানিয়েছে গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী৷ নরেন্দ্র মোদী সাংবাদিকদের জানিয়েছেন, গতবারে বিধানসভা নির্বাচনে বিজেপি একক ভাবে সরকার গঠন করতে না পারলেও বিজেপি আসন সংখ্যা সর্বোচ্চ ছিল৷ তবে এইবার জনগণের তরফ থেকে পরিস্কার হয়েগিয়েছে যে রাজ্যের সরকার গঠনের জন্য তারা ভারতীয় জনতা পার্টিকেই বেছে নেবে৷

কর্ণাটকে নির্বাচনের প্রচারের জন্য যাওয়ার সময় এই নেতা হাইদ্রাবাদে এও জানান যে অগামী লোকসভা নির্বাচনে বিজেপিই আবার কেন্দ্রে ফিরে আসবে৷

অন্য দিকে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং একটি সভায় জানিয়েছিলেন যে কর্ণাটকে স্থির সরকার গঠনের জন্য কংগ্রেসই আদর্শ৷ তিনি এও জানান যে জনতা দল ও ভারতীয় জনতা পার্টির মধ্যে যে অন্তর্কলহ চলছে তার জন্য এই রাজ্য উন্নতির দিক থেকে অনেক পিছনে পড়ে গিয়েছে৷
অতিরিক্ত
স্থির সরকার গঠন করতে পারবে কংগ্রেস
মুল্যবৃদ্ধি নিয়ে সরকার পদক্ষেপ নেবে-কেন্দ্র
কর্ণাটক নির্বাচন নিয়ে বিশেষ বৈঠক
ভরসা সেই গান্ধীজি
উলেমাদের নতুন ফতোয়া
পথ দুর্ঘটনায় মৃত্যু 1, আহত 5