মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয়
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
সরকার রাজ ঠাকরের বিরুদ্ধে যেতে ভয় পায়

সমাজবাদী পার্টির মহারাষ্ট্রের নেতা ও সাংসদ আবু আসিম আজমি জানিয়েছেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার রাজ ঠাকরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে সরকার ভয় পাচ্ছে৷ কিছুদিন আগে রাজ ঠাকরের যে মন্তব্য করেছিলেন সেই মন্তব্যকে কেন্দ্র করেই তার বিরুদ্ধে যে মামালা করা হয়েছিল ভোটের দিকে তাকিয়ে সরকার সেই মামলার ব্যপারে কোনরকমই পদক্ষেপ নেয় নি বলে জানিয়েছেন এই সাংসদ৷

পুলিশের মহানির্দেশক এ.এন.রায়-এর কাছে তিনি রাজ ঠাকরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার আবেদন করেছেন৷ এই আবেদনের পর আজমি সাংবাদিকদের জানিয়েছেনে, সরকার এখন সমস্যার মধ্যে পড়েছে৷ রাজ ঠাকরের বিরুদ্ধে পদক্ষেপ নিলে মহারাষ্ট্রের জনগণ সরকারের বিরুদ্ধে চলে যাবে এবং পদক্ষেপ না নিলে উত্তর ভারতের জনগণ এই সরকারের বিরুদ্ধে ক্ষোব প্রকাশ করবে৷

উনি আরও জানান যে, পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে পরিস্থিতির উপর বিচার করে এই ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হওয়া হবে৷
অতিরিক্ত
হত্যার আশঙ্কা রয়েছে অমর সিং-এর
মোদীর বিশ্বাস বিজেপি গড়বে সরকার
স্থির সরকার গঠন করতে পারবে কংগ্রেস
মুল্যবৃদ্ধি নিয়ে সরকার পদক্ষেপ নেবে-কেন্দ্র
কর্ণাটক নির্বাচন নিয়ে বিশেষ বৈঠক
ভরসা সেই গান্ধীজি