পাখিকে উরতে দেখে এক সময় রাইট ব্রাদার বিমান তৈরি করেছিলেন৷ সেই উড়ন্ত পাখির জন্যই আবার ধ্বংশ হতে হতে একটুর জন্যে বেঁচে গেল একটি বিমান৷ কোচীর নেন্দুবাসেরী আন্তর্জাতিক বিমান বন্দরে কতর এয়ার ওয়েজের একটি বিমান অল্পের জন্য বিশাল দূর্ঘটনা থেকে বেঁচে গেল৷
এই বিমানবন্দরের এক উচ্চপদস্থ কর্তা জানিয়েছেনে, 132 জন যাত্রী ও চালকদের একটি দল নিয়ে বিমানটি কতরের রাজধানী দোহা থেকে এই বিমানবন্দরে নামার সময় একটি পাখির সঙ্গে ধাক্কা লেগে যায়৷
বিমানটি অবশ্য সুরক্ষিত অবস্থায় অবতরণ করতে পেরেছে৷ কিন্তু পাখিটির সঙ্গে ধাক্কা লাগার জন্য বিমানটির সামনের দিকে একটি অংশের কিছুটা ক্ষতি হয়েছে বলে এই কর্মী জানিয়েছেন৷
|