ভারত আমেরিকা অসামরিক পরমাণু বিল অতীত৷ এখন সরকার বা অন্য কোন রাজনৈতিক দলের কাছে এটা কোন ইস্যু নয়৷ এভাবেই ভারত আমেরিকা অসামরিক পরমাণু বিল নিয়ে কৌশলে নিজেদের অবস্থান আবারও জানিয়ে দিলেন বাম নেতারা৷ তারা উল্টে সরকারের উপর চাপ বাড়ানোর লক্ষ্যে বলেন কেন্দ্রের উচিত কেন দেশ জুড়ে মুদ্রাস্ফীতি ও মুল্যবৃদ্ধি অসহনীয় জায়গায় গেল তা পর্যালোচনা করা৷
ভারত আমেরিকা অসামরিক পরমাণু বিল নিয়ে সময় নষ্ট করার কোন মানে হয় না৷ বামেরা এই ভাবেই বিলকে ঠান্ডা ঘরে পাঠাবার প্রস্তুতি নিয়েছে৷ এর পাশাপাশি বলেন সরকারে উচিত হবে মহিল সংরক্ষণ বিল কি ভাবে সংসদে বিনা বাধায় পাশ করানো যেতে পারে তার পর্যালোচনা করা৷
দুই দিন আগে পরমাণু বিল নিয়ে গঠিত বাম ও ইউ পি এ সমন্বয় কমিটির বৈঠক হয়৷ এর পরে কেন্দ্রীয় মন্ত্রী প্রণব মুখার্জী ও বাম নেতা সীতারাম ইয়েচুরি একযোগে জানান এমাসের 28 তারিখ আবারও বিল নিয়ে আলোচনায় বসবেন বাম ও ইউ পি এ শিবির৷ সরকার এই বিল পাশ করানোর ব্যাপারে বিশেষ উদ্দোগ নিয়েছে৷
এমন কি আমেরিকার বিদেশ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে বর্তমান মার্কিন সেনেট বিলকে অনুমোদন জানিয়েছে৷ এখন এই সেনেটের সময়্কালে বিল পাশ করানো না গেলে বিলের ভবিষ্যত নিয়ে সংশয় তৈরি হতে পারে৷ এমন কি মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ তার সময়কালের মধ্যে বিল পাশ করাতে আগ্রহী৷ এখন বামেদের এই নতুন কৌশল নিয়ে সরকার মুখ না খুললেও যে তার বিকল্প কিছু ভাবছেনতা বলাইবাহুল্য৷
|