মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয়
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
কংগ্রেস উন্নয়নের রাস্তা দেখাতে পারে-প্রধানমন্ত্রী

কর্নাটকে নির্বাচন প্রচারে গিয়ে উত্তেজনার পারদ আরও খানিকটা চড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং৷ তিনি নির্বাচনী জনসভায় বলেন রাজ্যে অকংগ্রেসি সরকার যে জনগন কি উপহার দিতে পারে তা ভালই উপলবদ্ধি করেছেন৷ আর সেই অভিঞ্জতা কে সামনে রেখে আসন্ন নির্বাচনে কংগ্রেসকে ভোট দেওয়ার আহ্বান জানান মনমোহন সিং৷

তিনি বলেন জে ডি এস ও বি জে পি সরকার সময় রাজ্যের মানুষ উন্নয়নের পরিবর্তে রাজনৈতিক দলের তরজা দেখেছেন৷ স্বাভাবিক ভাবে দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে কর্নাটকের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে গেলে কংগ্রেস ছাড়া কোন বিকল্প নেই৷ ইতিমধ্যে বি জে পি দলের হেভিওয়েট নেতাদের কর্ণাটকে নির্বাচনী প্রচারে নামিয়ে দিয়েছেন৷ এবার প্রধানমন্ত্রীর প্রচার যে কংগ্রেসের অনুকুলে হওয়া খানিক হলেও টানবে তা মানছে রাজ্যের রাজনৈতিক মহল৷

এদিকে গুজরাটের মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন কর্নাটকে বি জে পি-র জয় নিশ্চিত৷ পাশাপাশি জে ডি এস কৃষকদের মন জয করার জন্য বেশ কিছু ঝণের কথা জানিয়েছেন৷ প্রাক নির্বাচনী সমঝোতা না হওযার জন্য এবার কর্নাটকে লড়াই ত্রিমুখী৷

প্রসঙ্গ্ত বি জেপি ও জে ডি এস গত নির্ব্বাচনের পর কংগ্রেসকে ক্ষমতা থেকে দুরে রাখার জন্য নিজেদের মধ্যে সমঝোতা করে সরকার গঠন করে৷ এর পরে জে ডি এসের যখন বি জে পিকে ক্ষমতা হস্তান্ত্র করার স্ময় আসে তখন বেকে বসে জে ডি এস নেতার৷ এর পরে দীর্ঘ টালবাহানার পর কর্ণাটকের সরকারের পতন হয়৷ ইতিমধ্যে নির্বাচন কমিশন রাজ্যে তিন দফায় নির্বাচন ঘোষনা করেছে৷
অতিরিক্ত
ভারত ও আমেরিকা পরমাণু বিল অতীত-বাম
অটো উল্টে সাতজনের মৃত্যু
উড়ন্ত পাখির সঙ্গে উড়ন্ত বিমানের সংঘর্ষ
সরকার রাজ ঠাকরের বিরুদ্ধে যেতে ভয় পায়
হত্যার আশঙ্কা রয়েছে অমর সিং-এর
মোদীর বিশ্বাস বিজেপি গড়বে সরকার