নিজের লোকসভা কেন্দ্রের প্রয়োজন মেটাতে চুড়ান্ত ব্যর্থ হয়েছেন ইউ পি এ চেয়ারপারসন সোনিয়া গান্ধী৷ সেখানে দেশের প্রয়োজন মেটাবেন কি করে৷ দুই দিনের জন্য সোনিয়া গান্ধীর নির্বাচনী ক্ষেত্র রায়বেরিলিতে গিয়ে একথা বললেন বি জে পি নেত্রী সুমিত্রা মহাজন৷
তিনি বলেন রায়বেরিলির মানুষ কংগ্রেস সহ সোনিয়া গান্ধীর উপর বিরক্ত৷ তার এবার বি জে পির দিক ঝুকছেন৷ এর পাশাপাশি মহাজন এবার সরাসরি প্রশ্ন তুলেছেন সোনিয়া গান্ধীর নৈতিকতা নিয়ে৷ গত লোকসভা নির্বাচনের আগে সোনিয়া গান্ধী একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছিলেন তার কেন্দ্রের ভোটারদের৷ তার একটাও যে তার সরকার পূরণ করতে ব্যর্থ সেকথা স্মরণ করিয়ে দিয়ে বলেন এবার রায়বেরিলিতে সোনিয়ার হার নিশ্চিত৷
ঠিক কি প্রতিশ্রুতি দিয়েছিলেন তার একটা ছোটখাটো তালিকাও তিনি সাংবাদিকদের জানান৷ এর মধ্যে রয়েছে এখানে রেলওয়ে কোচ তৈরির কারখানা করার কথা৷ পাশাপাশি এলাকার রাস্তঘাট ও পানীয় জলের ব্যাবস্থা করা৷ সব থেকে গুরুত্বপূর্ণ কাজের নিশ্চিত বন্দোবস্ত করা৷ কিন্তু সব ক্ষেত্রে চুড়ান্ত ব্যর্থ বলে অভিযোগ করেন সুমিত্রা মহাজন৷ তিনি রায়বেরিলিতে বি জে পি-র জমি কতটা শক্ত তা জানতেই এখানে এসেছিলেন৷
এনিয়ে দিল্লিতে কংগ্রেসের পক্ষ থেকে বিশেষ কিছু জানানো না হলেও, রাজ্য কংগ্রেসের মুখপাত্র অখিলেশ প্রতাপ সিং বলেন বি জে পি-র অভিযোগ ভিত্তিহীন৷ গত চার বছরে যে ভাবে রায়বেরিলি উন্নয়নের মুখ দেখেছে তা অন্য কোন কেন্দ্র দেখে নি৷ তিনি উল্টে বি জে পি নেত্রী সুমিত্রা মহাজনের উদ্দেশ্যে বলেন এখানে না এসে তিনি বরঞ্চ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেযীর নির্বাচন কেন্দ্রে গেলে ভালো করতেন৷ সেখানে অব্যাবস্থা যে বি জে পি কে লজ্জা দেবে তা স্মরণ করিয়ে দিয়ে বলেন স্বপ্নের জগতে বাস করার কোন মানে হয় না৷
|