উপত্যকা জুড়ে বেশ কিছু দিন শান্তির পরে গত রাত থেকে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে জম্মুর সাম্ভা সীমান্ত এলাকায়৷ আজ ভোরের দিকে আচমকা পাকিস্তানের সীমানা থেকে ভারতীয় সীমান্ত সুরক্ষা বাহিনী বা বর্ডার সিকিউরিটি ফোর্সকে লক্ষ্য করে প্রচন্ড ভাবে গুলি ছুড়তে থাকে জঙ্গিরা৷ তাদের লক্ষ্যে ছিল বি এস এফের দৃষ্টি অন্য দিকে ঘুরিয়ে দিয়ে সেখান দিয়ে জঙ্গি ভারতীয় সীমানায় প্রবেশ করানো৷
গতকাল রাত থেকে আজ ভোর পর্যন্ত প্রায় 1000 রাউন্ড গুলি চালিয়েছে৷ সঙ্গে সঙ্গে বেশ কিছু হ্যান্ড গ্রেনেড ছুড়েছে৷ ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এর যথাযোগ্য উত্তর দিয়েছে সীমান্ত সুরক্ষা কর্মীরা৷ বি এস এফের বক্তব্য অনুসারে উপত্যকায় অশান্তির ছাড়ানোর উদ্দেশ্যে এক বড়সর জঙ্গি বাহিনীকে সীমান্ত এপারে পাঠানোর জন্য জঙ্গিরা এই ধরনের কাজ করেছিল৷ ভারতীয় সেনাবাহিনীর যথাযোগ্য জবাব তাদের উদ্দেশ্য সফল হয় নি৷
তবে কয়েক জায়গায় যে সীমান্ত পেরোনোর চেষ্ঠা হয়েছিল তা আজ দিনের অলো ফোটার পরিস্কার হয়ে গেছে৷ আজ সকালে ভারতীয় সেনা সুরক্ষা কর্মীদের পক্ষ থেকে পাকিস্তানে সুরক্ষা বাহিনীর কাছে এই ধরনের বিনা প্ররোচনায় গুলি চালানোর কারণ জানতে চাওয়া হয়েছে৷ উদ্ভুত পরিস্তিতে আজ আলোচনায় বসছে বি এস এফ ও পাকিস্তানী সেনাধিকারীকরা৷
বি এস এফের অধিকর্তা আশিষ মিত্র এখন জম্মু-কাশ্মীরে রয়েছেন উপত্যকার পরিস্তিতি সরজমিনে খতিয়ে দেখার জন্য৷ এর মধ্যে এই ধরনের ঘটনা চিন্তা বাড়িয়েছে সেনা কতৃপক্ষের৷
|