জম্মু-কাশ্মীর থেকে পাকিস্তানে বাস পরিষেবার দিন শীঘ্রই বাড়ানো হবে৷ শুরু হবে নতুন রুটেব বাস চলাচল৷ জম্মু-কাশ্মীরের সমাজিক ন্যায় ও কল্যাণ মন্ত্রী আব্দুল গনি ভাকিল সাংবাদিকদের একথা জানান৷ তিনি বলেন এতে করে সীমান্ত সন্ত্রাস কমবে, পাশাপাশি দুই পারে বসবাসকারী মানুষের মধ্যে সুম্পর্ক বাড়বে৷ এটাই কাশ্মীর সমস্যা সমাধানে একমাত্র পথ৷
শ্রীনগর ও মুজাফরাবাদ এবং পুঞ্চ ও রাওয়ালকোটের মধ্যে সপ্তাহে দুই দিন বাস চালানো হবে বলে জানা গেছে৷ বর্তমানে এখানে এখন 15 দিনে অন্তর বাস চলাচল করে৷ দীর্ঘ দিন ধরে বাস পরিষেবা বাড়ানোর দাবি করছে উভয়পারের স্থায়ী বাসিন্দারা৷
ভাকিল বলেন রাজ্য সরকার এব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চলেছে৷ তবে পরিস্কার করে দেন দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপার নিয়ে কেন্দ্রীয় সরকার সমস্ত পদক্ষেপ নেবে৷ প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, বিদেশ মন্ত্রী প্রণব মুখার্জী এব্যাপারে যাবতীয় সিদ্ধান্ত নেবেন৷
|