মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয়
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
বিমানবন্দর নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি

বামেরা ধীরে ধীরে নতুন বিষয় নিয়ে সরকারের উপর চাপ বাড়াচ্ছে৷ এবার সংসদে ট্রানসপোর্ট, টুরিজম ও সাংস্কৃতিক বিষযক কমিটিওর চেয়ারম্যান সীতারাম হয়েচুরি সরাসরি প্রধানমন্ত্রী মনমোহন সিংকে চিঠি লিখে অভিযোগ করেন কেন্দ্রে চেষ্ঠা চালাচ্ছে বিমানবন্দরের বেসরকারীকরনের৷ বামেরা দীর্ঘ দিন ধরে বিমানবন্দর বেসরকারীকরনের বিরোধী৷

একমাত্র বামেদের বিরোধীতার কারণে সরকার বিমানবন্দরে বেসরকারীকরন সিদ্ধান্ত নিতে গিয়ে খানিকটা পিছিয়ে এসেছে৷ ইয়েচুরি চিঠিতে অভিযোগ করেন সরকারে একটা অংশ সক্রিয় যে ভাবেই হোক বিমানবন্দর বেসরকারীকরন করতে৷ এখানে সরাসরি সরকারের কোন মন্ত্রী বা দপ্তরের নাম না নিলেও একটা মন্ত্রী গোষ্ঠীর কথা তিনি উল্লেখ করেছেন৷ এমন কি তারা এব্যাপারে সংসদীয় কমিটিকে বিশেষ আমল দিচ্ছেন না৷

এর আগে কলকাতা সহ চার মহানগরের বিমানবন্দর আধুনিককীকরন করতে গিয়ে বামেদের তীব্র বিরোধের মুখে পড়েন কেন্দ্রীয় সরকার৷ সরকার একরকম বাধ্য হয়ে কলকাতা ছাড়া অন্য তিন মহানগরের বিমানবন্দর বেসরকারী সংস্থা দিয়ে আধুনিককরনের কাজ করলেও, কলকাতার ক্ষেত্রে এয়ারপোর্ট অথরিটিকে দিয়ে কাজ করানোর ব্যাপারে গো ধরে আছে বাম দলগুলো৷

ইয়েচুরি পার্লামেন্টারি কমিটির বৈঠকের মিনিটের খানিক অংশ তুলে ধরে তার বক্তব্যের সারবত্তা প্রামণ করেছেন৷ এখন অপেক্ষা বাম দলেরা এই বিষয় নিয়ে সরকারে উপর নতুন করে চাপ তৈরি করতে পারে৷
অতিরিক্ত
কাশ্মীর থেকে পাক বাস চলাচল বাড়বে-ভাকিল
জম্মুর সীমান্তে সেনা জঙ্গি সংঘর্ষ
নিজের কেন্দ্রে ব্যর্থ সোনিয়া-মহাজন
কংগ্রেস উন্নয়নের রাস্তা দেখাতে পারে-প্রধানমন্ত্রী
ভারত ও আমেরিকা পরমাণু বিল অতীত-বাম
অটো উল্টে সাতজনের মৃত্যু