ফ্রান্স ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বানিজ্যর বাড়াতে পদক্ষেপ নিতে চলেছে৷ ফ্রান্সের রাষ্ট্রদূত জেরম বোনাফন্ট বক্তব্য অনুযায়ী, আগামী পাঁচবছরের জন্য ছয় বিলিয়ান ইউরো থেকে বৃদ্ধি করে বারো বিলিয়ান ইউরো লগ্নি করে এই দ্বিপাক্ষিক বানিজ্যকে এগিয়ে নিয়ে যেতে চায় ফ্রান্স৷
কনফেডারেশন ওফ ইন্ডিয়ার একটি অনুষ্ঠানে ফ্রান্সের রাষ্ট্রদূত জানিয়েছেন, আগামী দিনে প্রায় 12 বিলিয়ান ইউরোর ভারত ও ফ্রান্সের এই দ্বিপাক্ষিক বানিজ্য বৃহত্তর ভাবে উন্নতি ঘটবে বলে মনে করা হচ্ছে৷ ইতিমধ্যেই ভারত গত কয়েক বছরে অর্থনৈতিক দিক থেকে ভীষণ ভাবে উন্নতি করেছে৷ ফ্রান্সের তরফ থেকে ভারতকে এই বানিজ্য ব্যপারে প্রচুর প্রস্তাব দেওয়া হবে এবং ফ্রান্সও ভারতের কাছে থেকে কনেক কিছুরই সুবিধা পেতে আগ্রহী৷
তিনি আরও জানান যে ফ্রান্সের তরফ থেকে ভারতীয় ছাত্র-ছাত্রীদের জন্য তাদের দেশে আরও বৃহত্তর ভাবে পড়াশোনার সুযোগসুবিধা দিতে আগ্রহী৷
ইতিমধ্যেই, গত বছর ফ্রান্সের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রায় 1,200 ছাত্র-ছাত্রী সুযোগ পেয়েছিল৷ তিনি আশা করছেন আগামী তিন বছরের মধ্যে এই সংখ্যা ব্যাপক ভাবে বৃদ্ধি পাবে৷
|