মূল্য বৃদ্ধি আটকাতে কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপ নিয়েছে আগামী কয়েক মাসের মধ্যে তার ফলাফল দেখা যাবে বলে দাবী করলেন কেন্দ্রীয় রাজ্য মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া৷ বিশেষ করে আগামী এক-দু মাসের মধ্যে প্রয়োজনীয় জিনিসের মূল্য কমতে দেখা যাবে বলে জানিয়েছেন এই মন্ত্রী৷
এই মন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেনে যে, এই মূল্যবৃদ্ধিকে মাথায় রেখে সরকার আমদানি করা বস্তুর শুল্ক কমিয়ে দিয়েছে এবং এর সঙ্গে বিদেশে দ্রব্য রপ্তানি করার পরিমাণও কমিয়ে দিয়েছে৷ এছাড়াও দ্রব্যমূল্য আটকানোর জন্য বিশেষ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে৷ প্রধানমন্ত্রী সয়ং কয়েকটি বিষয়ের উপরে নজরও রাখছেন৷
উনি আরও জানান বর্তমানে আন্তর্জাতীক বাজারে তেলের মূল্য যেভাবে বৃদ্ধি পেয়েছে তার পররেও মূদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখা গিয়েছে৷ এই ভাবে মূল্যবৃদ্ধি হওয়ার পিছনে বিশেষ কতগুলি কারণ রয়েছে যা সরকারের তরফ থেকে বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে৷
|