গতকাল জম্মু-কাশ্মীরের সাম্ভা সীমান্ত দিয়ে পাকিস্তান সীমা থেকে যথেষ্ট গোলাগুলি বর্ষণ করার পর আজ সেখান থেকে উদ্ধার করা হল প্রায় 10 কে জি আর ডি এক্স ও বহু আধুনিক অস্ত্র৷ বৃহস্পতিবার মধ্যরাত থেকে একরকম বিনা প্ররোচনায় পাক সীমান্ত থেকে গুলি ছুড়তে থাকে জঙ্গিরা৷
বি এস এফের হিসাব অনুসারে পাকিস্তানী জঙ্গিরা প্রায় 1000 রাউন্ড গুলি চালিয়েছে৷ এমন কি হ্যান্ড গেনেড দিয়ে আক্রঁমন চালিয়েছে৷ এর মুল উদ্দেশ্য ছিল ভারতীয় সীমানায় পাক জঙ্গিদের অনুপ্রবেশের সুবিধা করে দেওয়া এমনি অভিযোগের বি এস এফে৷ এই অভিযোগ যে সত্যি তা এই আর ডি এক্স, রকেট লঞ্চার ও অন্য অস্ত্র উদ্ধারের মাধ্যমে প্রমাণ হযে গেল৷
সেনাবাহিনী তল্লাশি শুরু করেছে কোন জঙ্গি কোন ভাবে ভারতীয সীমানায় প্রবেশ করেছে কিনা তা নিশ্চিত করার জন্য৷ আজ বি এস এফের উচ্চপদস্ত কর্তারা এক বৈঠকে বসতে চলেছেন বলে জানা গেছে৷
সম্ভবত আজকের বৈঠকের পর সীমান্তে নতুন করে পাহাড়া জোরদার করতে পারে সেনা কর্তারা৷ বেশ কিছু দিন অনুপ্রবেশ ও জঙ্গি কার্যকলাপ কম থাকার পর আবার নতুন করে মাথাচাড়া দেওয়ার চেষ্ঠা করছে পাকিস্তান পন্থী জঙ্গি সংগঠন গুলো ৷
|