কিডনি কান্ডের প্রধান অভিযুক্ত খুনী ডাক্তার অমিত খুরানার জামিনের আবেদন খারিজ করা হল৷
এর সঙ্গে অন্য আরেক অভিযুক্ত অমিত খুরানার হাসপাতালের নর্সে লিন্ডার জামিদের আবেদনও খারিজ করে দেয় আদালত৷ অবশ্য সিবিআই ম্যাজিস্ট্রেট আব্দুল মজীত এই কান্ডের অন্য তিন অভিযুক্ত রমেশ, উমেশ ও সুরেশের জামিনের আবেদন মঞ্জুর করেন৷
অভিযুক্তদের তরফের উকিলদের বক্তব্য ছিল গ্রেফতারের 90 দিনের ভিতর 167 নম্বর ধারা অনুযায়ী অভিযোগ পত্র জমা করা উচিত, সেই সময়ের মধ্যে সিবিআই সেটা জমা না করতে পারায় তাদের জামিনের আবেদন মঞ্জুর করা হোক৷ কিন্তু আদালত কোন যুক্তি এই ব্যাপারে না শুনে জামিনের আবেদন নামাঞ্জুর করেন৷
|