মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয়
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
সংখ্যালঘুদের উচ্চশিক্ষায় আহ্বান সোনিয়ার

উচ্চ-শিক্ষায় সংখ্যালঘু, তপশিল জাতি, উপজাতিদের আরও বেশি করে অংশ নেওয়ার জন্য আহ্বান জানালেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী৷ আজ দিল্লির বিজ্ঞান ভবনে এক অনুষ্ঠানে এসে এমন্তব্য করেন কংগ্রেস নেত্রী৷ তিনি বলেন শিক্ষা সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে না পারলে শিক্ষা উদেশ্য ব্যর্থ হবে৷

এর পাশাপাশি জানিয়ে দেন সরকারে লক্ষ্য আরও বেশি সংখ্যক মানুষকে শিক্ষার আলোয় নিয়ে আসা৷ আর তা সম্ভব হলেই শিক্ষার উদেশ্য সফল হবে৷ এমন কি সরকার চায় বেশি করে সমাজের পিছিয়ে পরা মানুষকে উচ্চ শিক্ষায় নিয়ে আসতে৷ এমন কি তাদের জন্য বিশেষ স্কালারশিপে বন্দোবস্ত করা হযেছে বলে জানান সোনিয়া গান্ধী৷

তিনি উল্লেখ করেন কংগ্রেস সব সময় সমাজের পিছিয়ে পড়া মানুষের উন্নয়নের বিষযে সব থেকে বেশি গুরত্ব দিয়েছে৷ এমন কি তিনি জানিয়ে দেন আগে গিয়ে কংগ্রেস তার আদর্শ থেকে বিচ্যুত হবে না৷ আজ তার সঙ্গে একই মঞ্চে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন সিং৷ কিন্তু কখনই তার সঙ্গে তাঁকে বেশি কথা বলতে দেখা যায় নি৷ অর্জুন সিং দুই দিন আগে এক মন্তব্য করে নতুন করে বির্তক জড়িয়েছেন৷
অতিরিক্ত
খুনী ডাক্তারের জামিন খারিজ
কাশ্মীর থেকে আর ডি এক্স সহ অস্ত্র উদ্ধার
কর্ণাটকে প্রথম পর্বের ভোট গ্রহন শুরু
মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 36
রাজ ঠাকরেকে নোটিশ দেওয়া হল
জিনিসের দাম কমবে এক-দু মাসের মধ্যে