মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয়
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
বাজেয়াপ্ত করা হল 28 কিলো হিরোইন

পাঞ্জাব ও রাজস্থানের সীমান্তে 28 কিলো হিরোইন বাজেয়াপ্ত করল সিআরআই ও শুল্ক বিভাগ৷ গোপন সুত্রে খবর পেয়ে সিআরআই ও শুল্ক বিভাগ একটি বিশেষ অভিযান চালিয়ে পাঞ্জাব ও রাজস্থানের সীমান্তের শ্রীগঙ্গানগর মার্গে একটি লড়ির মধ্যে থেকে এই বিশাল পরিমাণের হিরোইন বাজেয়াপ্ত করেছে বলে জানিয়েছেন জোধপুর শুল্ক বিভাগের কর্তা হরচরণ সিং৷

হরচরণ সিং তার বক্তব্যে জানিয়েছেন, গুপ্ত খবর পেয়ে সিআরআই ও শুল্ক বিভাগ একত্রে এই অভিযান চালায়৷ খবর পাওয়ার পর এই দুই বিভাগের কর্মীরা একটি লড়ির পিছনে ধাওয়া করে৷ এর ফলে লড়িটিকে আটক করা গেলেও লড়ির চালক পালিয়ে যাওয়ার কারণে তাকে গ্রেপ্তার করা যায় নি৷

উনি আরও জানান, এই হিরোইন পাকিস্তান থেকে প্রথমে পাঞ্জাবে নিয়ে আসা হয়েছিল৷ পরে তা পাঞ্জাব থেকে সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়ার সময় সিআরআই ও শুল্ক বিভাগের কর্মীরা এই হিরোইন বাজেয়াপ্ত করে৷
অতিরিক্ত
সংখ্যালঘুদের উচ্চশিক্ষায় আহ্বান সোনিয়ার
খুনী ডাক্তারের জামিন খারিজ
কাশ্মীর থেকে আর ডি এক্স সহ অস্ত্র উদ্ধার
কর্ণাটকে প্রথম পর্বের ভোট গ্রহন শুরু
মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 36
রাজ ঠাকরেকে নোটিশ দেওয়া হল