মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয়
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
জম্মু-কাশ্মীরে পথ দূর্ঘটনায় 8 জনের মৃত্যু

জম্মু-কাশ্মীরে ভিন্ন দুটি পথ দূর্ঘটনায় 8 জন নিহত ও 24 জন আহত হয়েছে৷ একটি মিনি বাস ভারত কস্বা থেকে ডোডা যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং গর্তে পড়ে যায়৷ এই ঘটনার ফলে দুজন মহিলাসহ চার জন যাত্রীর মৃত্যু হয় এবং 17 জন আহত হয়৷

পুলিশের তরফ থেকে জানান হয়েছে যে, আহতদের জম্মু জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ আহতদের মধ্যে যে চার জনের অবস্থা আশঙ্কা জনক তাদের জম্মু সরকারী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে৷ মৃত ব্যক্তিদের এখনও পর্যন্ত সনাক্ত করা যায় নি বলেও পুলিশের তরফ থেকে জানান হয়েছে৷

অন্যদিকে উত্তর কাশ্মীরে সোপোর অঞ্চলের তারজু এলাকায় একটি মেটাডোর উল্টে যাওয়ার ফলে ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়েছে৷ এই দূর্ঘটনার কারণে সাত জন আহত হয়েছেও বলে খবর পাওয়া গিয়েছে৷ আহতদের স্থানীয় অঞ্চলের কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
অতিরিক্ত
বাজেয়াপ্ত করা হল 28 কিলো হিরোইন
সংখ্যালঘুদের উচ্চশিক্ষায় আহ্বান সোনিয়ার
খুনী ডাক্তারের জামিন খারিজ
কাশ্মীর থেকে আর ডি এক্স সহ অস্ত্র উদ্ধার
কর্ণাটকে প্রথম পর্বের ভোট গ্রহন শুরু
মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 36