কর্ণাটকের প্রথম পর্বের নির্বাচন মোটামুটি শান্তিপোর্ণ ভাবে শেষ হল৷ আজ বিকেল 5-টা পর্যন্ত ভোট পড়েছে 45 শতাংশের কিছু বেশি৷ আজ নির্বাচনে বৈধ ভোটারের সংখ্যা ছিল 1 কোটি 73 লক্ষ৷ 11 জেলা জুড়ে হওয়া নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেছে নির্বাচন কমিশন৷
কমিশন সুত্রে জানা গেছে যে সমান্য অভিযোগ আছে তা খতিয়ে দেখা হচ্ছে৷ তবে কোথাও পুর্ন নির্বাচনের বিশেষ সম্ভাবনা আছে বলে মনে করছেন না পর্যবেক্ষকরা৷ যদিও তারা সরাসরি কিছু জানাতে অস্বীকার করেছেন৷ তারা জানিয়েছেন কমিশনের কাছে তাদের রির্পোট পাঠিয়ে দেবেন৷
একমাত্র একটা জেলাতে কিছু বিচ্ছিন ঘটনার কথা জানা গেছে৷ সেখানে পুলিশ তত্পরতায় বড় কোন কান্ড ঘটে নি৷ নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেছে রাজনৈতিক দলগুলো৷ সকলেই জানিয়েছেন তাদের নির্বাচনে জেতার সম্ভাবনা আছে৷ উত্সাহ কিন্তু রাজনেতিক দলগুলোর কাছে অশনি সঙ্কেত৷
কেন একটা শিক্ষিত রাজ্যের অধিকাংশ ভোটার ভোটদানে উত্সাহ দেখালেন না তা নিয়ে কিন্তু ভিন্ন ভিন্ন মত আছে রাজনৈতিক দলের মধ্যে৷ বাকি দু-দফার নির্বাচনে আরও ভোটারকে আনার পরিকল্পনা শুরু করেছে রাজনেতিক দলগুলো৷
|