পানীপথের কাছে দিনেদুপুরে লুঠ 37 লক্ষ টাকা৷ একটি ইঞ্জিনিয়ারিং কোম্পানীর এক কর্মচারীকে গুলি করে 37 লক্ষ টাকা নিয়ে পালাল তিনজন অজ্ঞাত পরিচায়ক ছিনতাইবাজ৷
স্থানীয় পুলিশ প্রশাসন সূত্রে এখবর জানা গেছে৷ পেট্রো ইঞ্জিনিয়ারিং কোম্পানীর চারজন কর্মচারী ব্যাঙ্ক থেকে 37 লক্ষ টাকা তুলে গাড়িতে করে যাচ্ছিল৷ সেসময় মোটর সাইকেলে করে তিনজন যুবক এসে তাদের পথ আটকায়৷
বন্দুকের ভয় দেখিয়ে টাকা দেওয়ার কথা বলে৷ কর্মচারীরা টাকা দিতে না চাইলে গুলি চালায়, এতে কোম্পানীর একজন কর্মচারী মারা যায়৷ এরপর তারা গাড়িতে রাখা টাকার ব্যাগ তুলে চম্পট দেয়৷ পুলিশ ঘটনার তদন্ত আরম্ভ করেছে৷
|