এবার শিব সেনার লক্ষ্য বোম্বাইয়ের দিকে৷ বেশ কয়েক বছর আগে বোম্বাইয়ের নাম পরিবর্তন করে মুম্বাই রাখা হলেও এখনও কিছু কিছু জায়গায় বিশেষ করে কয়েকটি স্কুল ও সংবাদ পত্র 'বোম্বাই' শব্দটি ব্যবহার করে থাকে৷ আর এই 'বোম্বাই' শব্দটি ব্যবহারেই আপত্তি শিব সেনার৷ তাই শিব সেনার কর্মীরা টাইমস ওফ ইন্ডিয়ার 'বোম্বাই টাইমস' এর বেশ কয়েকটি খবরের কাগজ পুড়িয়ে বিদ্রোহ শুরু করে৷
আজাদ ময়দান পুলিশস্টেশনের তরফ থেকে জানানো হয়েছে যে, কয়েকজন অজ্ঞাত ব্যক্তি টাইমস অফ ইন্ডিয়ার অফিসের সামনে প্রচুর পরিমাণে বোম্বাই টাইমস-এর কাগজ পুড়িয়ে দেয়৷
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয় যে, এর আগে মধ্য মুম্বাইয়ে অবস্থিত বোম্বাই স্কটিশ সেন্ট্রাল স্কুলের গেটের বোর্ডগুলির উপর বোম্বাই শব্দটি কালো কালি দিয়ে ঢেকে দেওয়া হয়৷
|