জুন মাসের 30 তারিখের মধ্যে কৃষকদের ঋণের বোঝা থেকে মুক্তি দেওয়ার ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরাম৷ ওরিয়েন্টাল ব্যাঙ্ক ওফ কমার্সের একটি অনুষ্ঠানে তার বক্তব্যে জানিয়েছেন, "আমি জনগণকে জানাচ্ছি যে জুন মাসের 30 তারিখের মধ্যে কৃষকদের ঋণ থেকে মুক্তি দেওয়া হবে৷ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর নির্দেশে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর নেতৃত্বে নির্দিষ্ট সমযের মধ্যে এই কার্য সম্পন্ন করা হবে৷" অর্থমন্ত্রী এর সঙ্গে জানিয়েছেন, "যারা কৃষকদের ঋণ থেকে মুক্তি দেওয়ার জন্য আবেদন করেছিল তারা এখন জানতে চাইছে যে সরকার কিভাবে এত বড় পরিকল্পনাকে বাস্তবায়িত করবে৷"
উনি আরও জানান, এই বছর থেকেই ছাত্র-ছাত্রীরা অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে শিক্ষার জন্য ঋণ নিতে পারবে৷ শিক্ষার জন্য ঋন নিতে যাতে সুবিধা হয় তার জন্যই অনলাইনের মাধ্যমে ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে৷
|