জম্মু-কাশ্মীরের সানবা জেলার কেলা মন্ডি অঞ্চলে সুরক্ষা কর্মী ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষে জেরে সংবাদ মাধ্যমের এক ফটোগ্রাফার ও এক সুরক্ষাকর্মী সহ ছয় জনের মৃত্যু হয়েছে৷
সূত্রের মাধ্যমে জানা গিয়েছে, মন্ডি এলাকার একটি বাড়িতে কয়েকজন জঙ্গি লুকিয়ে ছিল৷ গোপন সূত্রে সীমা সুরক্ষা বাহিনী খবর পেয়ে এই জঙ্গিদের উপর হামলা চালায়৷ এর ফলে সুরক্ষা বাহিনী ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষ বেধে যায়৷ এই সংঘর্ষে দুজন জঙ্গি নিহত হয়েছে৷
যে বাড়িটিতে জঙ্গিরা লুকিয়ে ছিল সেই বাড়িটিকে সুরক্ষা বাহিনীর তরফ থেকে বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে৷ জানা গিয়েছে কোন বড় ধরনের কার্য সিদ্ধ করবার জন্যই জঙ্গিরা এই বাড়িটিতে আশ্রয় নিয়েছিল৷
|