মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয়
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
বিদেশ মন্ত্রী আমিরশাহী সফরে গেলেন

দক্ষিন আফ্রিকা থেকে সরাসরি ইউনায়েটেড আরব এমারিট বা সংযুক্ত আরব আমরিশাহীতে গিয়ে পৌছালেন কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী প্রণব মুখার্জী৷ প্রণব বাবু তিন দিনের জন্য আরব আমিরশাহী সফরে গেছেন৷ তাকে বিমানবন্দরে স্বাগত জানান আমিরশাহীতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত তালমিজ আহমেদ৷

প্রণববাবুর এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্কের নিরিখে বেশ গুরুত্বপূর্ন৷ তিনি দেখা করবেন দেখা করবেন আরিশাহীর প্রেসিডেন্ট শাখা খালিফা বিন জিয়াদের সঙ্গে৷ এর পাশাপাশা দেখা করবেন সেই দেশের বিদেশমন্ত্রী ও ক্রাউন প্রিন্স অফ আবু ধাবির সঙ্গেও৷ দ্বিপাক্ষিক সম্পর্কে ছাড়া বর্তমান রাজনেতিক ও অর্থনৈতিক বিষয় নিযে বিশদে আলোচনা হতে পারে৷

এবার কোন চুক্তিতে সই হবে না৷ চুক্তির খসড়া নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে বলে জানা গেছে৷ কেন্দ্রীয় সরকার বর্তমানে আরব লিগ ও মধ্যে প্রাচ্যের দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ করতে চায়৷ এর পাশাপাশি তেল আমদানির ক্ষেত্রে বিশেষ কিছু সুবিধা পাওয়া যেতে পারে কিনা তা খতিয়ে দেখবে উভয় দেশ৷

গত তিন বছর ধরে আমিরশাহীর বেশ কয়েকজন প্রথম সারির নেতা ভিভিন্ন সমযে এদেশ এসেছেন৷ তিন বছরের মধ্যে এই প্রথম কোন সর্ব্বোচ পর্যাযের নেতা আমিরশাহী সফরে গেলেন৷ আমিরশাহীর ভারতীয় দূতাবাস সে দেশের বণিক সভার সঙ্গে প্রণববাবুর এক একান্ত বৈঠকের আয়োজন করেছেন৷ বাণিজ্যমহলের আশা এই বৈঠক থেকে ভারতের বিনিয়োগ আসতে পারে৷
অতিরিক্ত
সংঘর্ষে ফটোগ্রাফার সহ ছয় জনের মৃত্যু
পাঁচ কোটি টাকার কোকিন উদ্ধার
30 তারিখের মধ্যে কৃষকরা ঋণ মুক্ত হবে
বোম্বাইকে লক্ষ্য করে এগুচ্ছে শিব সেনা
নদীতে গাড়ি পড়ে 8 জন সেনার মৃত্যু
দিনেদুপুরে লুঠ 37 লক্ষ