ভারতের বিদেশমন্ত্রী প্রনব মুখার্জী দ্বিপাক্ষিক আলোচনার জন্য ইউএই-তে পৌঁছালেন৷ তিন দিনের এই সফরে তিনি সাউথ আফ্রিকা থেকে ইউএই-তে যান৷ ইউএই-এর ভারতীয় রাষ্ট্রদূত তালমিজ আহামেদ সহ অনেকেই দেশের উচ্চপদস্থ কর্তারা তাকে এয়ার পোর্টে স্বাগত জানান৷
ইউএই-র রাষ্ট্রপতি শেখ খালিফা বিন জায়েড আল নাহিয়ান, বিদেশমন্ত্রী শেখ আবদুলা ও ক্রাউন প্রিন্স এর সঙ্গে দেখা করবেন প্রনব মুখার্জী৷
আহমেদ জানিয়েছেন, এখন দু-দেশের অর্থনৈতিক অবস্থা খুব দ্রুতভাবে উন্নতি হচ্ছে তাই দুই দেশের পক্ষ থেকেই অর্থনৈতিক দিক থেকে সুসম্পর্ক গড়ে তোলার ব্যপারে আগ্রহী৷ এই সফরেই হইতো আলোচনার ভিত্তিতে দু-দেশের মধ্যেই সাক্ষরও হতে পারে বলে উনি জানিয়েছেন৷
|