এবার ত্রিপুরা জুড়ে আনারসের রাজ্যত্ব শুরু হয়েছে৷ সারা রাজ্যে প্রায় 5000 স্কোয়ার হেক্টর জমি জুড়ে এবার আনারস চাষ হয়েছে৷ উপযুক্ত পরিবেশ ও উপযুক্ত বৃষ্টির কারণে গত বছরের তুলনায় প্রায় 30 থেকে 40 শতাংশ ফলন বেশী হয়েছে বলে চাষীরা জানিয়েছেন৷
চাষী নরেশ চন্দ্র দে জানিয়েছে যে, আনারসের ফুল পর্যাপ্ত পরিমাণে জল না পেলে ফলন ঠিক হয় না৷ কিন্তু এবছর উপযুক্ত পরিমাণে বৃষ্টির ফলে ফলন খুব ভালো হয়েছে৷ অত্যাধীক ভালো ফলনের জন্য চাষীরাও ভীষণ ভাবে খুশি৷ নরেশ আরও জানিয়েছেন, এবছর তারা তাদের খাটনির উপযুক্ত দাম পাবে৷
এ বছর এই রাজ্যে আনারসের ফলন 108,500 মেট্রিক টন অতিক্রম করেছে৷ বাইরে থেকেও প্রচুর পরিমাণে অর্ডার এসেছে বলে জানা গিয়েছে৷ ত্রিপুরা আনারস ফলন ও আনারসের মিষ্টতার দিক থেকে বিখ্যাত৷ এই রাজ্যে প্রায় 100-এরও বেশী আনারসের বাগান রয়েছে৷
|