মূল্যবৃদ্ধি রোধে লোকসভার স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়ের হাতে স্মারকলিপি জমা দিল সিপিআই৷ মুদ্রাস্ফিতী এবং দামবৃদ্ধি রোধে সরকারী ব্যর্থতার জন্য একলক্ষ মানুষের সই স্বাক্ষরিত স্মারকলিপি জমা দিলেন তারা৷ একই সঙ্গে সিপিআই সরকারকে সতর্ক করে দিয়েছে এই বলে যে যদি সরকার মূল্যবৃদ্ধি কমাতে কোন পথ না নেয় তাহলে অসুবিধায় পড়বে সরকার৷
সিপিআই নেতা গুরুদাস দাশগুপ্ত সোমনাথ চট্টোপাধ্যায়ের হাতে এই মেমোরান্ডা জমা দিয়েছেন৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি সাফ জানান, যদি সরকার ঠিকমত কাজ না করে তাহলে এই সরকারকে বদলাতে হবেই৷ মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে এই স্মারকলিপিতে শ্রমিক আইন লঙ্ঘণ, কৃষিক্ষেত্রে আরও বিনিয়োগ, সেজ নীতির পরিবর্তন বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে৷
|