জম্মু-কাশ্মীর বিধান সভায় সরকারে গরিষ্ঠতা প্রমানের জন্য আস্থা ভোট গ্রহনের প্রক্রিয়া শুরু হয়েছে৷ অমরনাথ বোর্ডের জমি বির্তকে সরকার থেকে সর্মথন প্রত্যাহার করে পি ডি পি৷ এর পরে রাজ্যের ক্ষমতাসীন গুলাম নবি আজাদ সরকার ক্ষমতাসীন হয়ে পড়ে৷ এর পরে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমানের নির্দেশ দেয় রাজ্যপাল৷
ইতিমধ্যে সরকার বিধানসভায় আস্থা প্রস্তাব পেশ করেছে বলে জানা গেছে৷ এদিকে রবিবার মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদ ও রাজ্য কংগ্রেসের সভাপতি সৈইফুদ্দিন সোজ রাজ্যপালের সঙ্গে দেখা করেন৷ এর পরে প্রায় একঘন্টার বেশি সময় ধরে বৈঠক চলে৷ সেই বৈঠকে ঠিক কি আলোচনা হয়েছে তা জানা যায় নি৷
তবে আজ বিধানসভায় সরকারে পক্ষে যথেষ্ট সর্মথন না থাকলে, আগেভাগেই রাজ্যপালের কাছে পদত্যাগ পাঠাতে পারেন মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদ৷
|