মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয়
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
এনজিওপ্লাস্ট করা হয়েছে প্রিয়বাবুর  Search similar articles

শহরের এক বেসরকারী নাসিংহোমে এনজিওপ্লাস্ট হল কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী ও রাজ্য কংগ্রেস সভাপতি প্রিয়রঞ্জন দাসমুন্সির৷ নাসিংহোম সূত্রে জানা গেছে এখন আগের তুলনায় অনেকটাই ভালো আছেন প্রিয় বাবু৷ ইতিমধ্যে রাজ্যের একাধিক জেলা থেকে বহু কংগ্রেস কর্মী ও নেতারা প্রিয়বাবু দেখতে কলকাতা এসেছেন৷

রাজ্য কংগ্রেসের একাধিক হেভিওয়েট নেতা আজ সকালে প্রিয় বাবুকে দেখতে নাসিংহোমে আসেন৷ নাসিংহোম সূত্রে জানা গেছে গতকাল বিস্তারিত পরীক্ষার পর দেখা যায় করনাড়ি সংক্রান্ত সমস্যায় ভুগছেন প্রিয় বাবু৷ রবিবার রাত্রে ছোট এক অপারেশনের মাধ্যমে তার করনাড়িতে যে জায়গায় ব্লাড বাধা প্রাপ্ত হচ্ছে তা ঠিক করে দেওয়া হয়েছে৷

62 বছরে প্রিয় বাবুর দেখাশুনার জন্য নাসিংহোমের পক্ষ থেকে এক বিশেষঞ্জ টিম গঠন করা হয়েছে৷ রবিন চক্রবর্তী, রমেশ শেষাদ্রি ও প্রিয়বাবুর ব্যাক্তিগত চিকিত্সক তীর্থঙ্কর চৌধুরী৷

গতকাল মলাদা জেলা পরিষদের বোর্ড গঠনের জন্য এক বৈঠক করছিলেন প্রিয় বাবু৷ বৈঠকের মাঝ পথে অসুস্থ হয়ে পড়েন প্রিয় বাবু৷ তখন তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়৷ পরে পূর্ণিয়াতে স্থানান্তিরিত করা হয়৷ সেখানে থেকে সেনাবাহিনীর বিশেষ হেলিকপ্টারে তাঁকে রবিবার রাত্রে কলকাতায় এসে এক বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়৷
অতিরিক্ত
আস্থা ভোট গ্রহণের প্রক্রিয়া শুরু কাশ্মীরে
বিল নিয়ে বামেদের অবস্থান হাস্যকর-রাজনাথ
সমাজবাদী ও কংগ্রেস নীতিহীন জোট-নাইডু
বিল নিয়ে বামেদের উত্তর দেব না সরকার
ইন্দোর অবস্থা বেহাল,চলছে কার্ফু
মনমোহন ও বুশ বৈঠক আগামী বুধবার