শ্রীনগরঃ নিজের পদত্যাগ করার সিদ্ধান্তে যথেষ্ট খুশী জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদ৷ পদত্যাক করার পরেই তিনি সাংবাদিকদের জানিয়েছেন পদত্যাগ করার সিদ্ধান্তে তিনি খুশী৷ আর আরও খুশী এই কারণে যে- রাজ্যকে দুর্নীতি মুক্ত এবং সন্ত্রাসমুক্ত রাজ্য দিতে পেরে৷ গুলামের দাবি- তাঁর শাসনকালে সন্ত্রাসমুক্ত জম্মু ও কাশ্মীর দেখেছে এ রাজ্যের মানুষ৷
তিনি আরও জানিয়েছেন- আপাতত জম্মু ও কাশ্মীরে থেকেই রাজ্য কংগ্রেসকে শক্তিশালী করার কাজে নামবেন তিনি৷ একই সঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস যে পূর্ণ রূপে ফিরে আসবে তা জানিয়ে দিয়েছেন তিনি৷ রাজ্যের জনগণ যে সন্ত্রাসমুক্ত কাশ্মীর চায় তাও জানিয়েছেন তিনি৷
|