মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয়
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
দলের বৈঠক পিছিয়ে দিলেন অজিত সিং  Search similar articles

ভারত ও আমেরিকা অসামরিক পরমাণু বিল নিয়ে নিজেদের দলের অবস্থান ঠিক করতে আজ নির্ধারিত বৈঠক পিছিয়ে দিল রাষ্ট্র্রীয় লোক দল৷ দলের পক্ষ থেকে আজ নেতা অজিত সিং জানিয়েছেন তারা এই বিলকে নীতিগত ভাবে সর্মথন করেন৷ তবে তাদের অবস্থান নিয়ে আনুষ্ঠানিক ভাবে বৈঠকে বসে দলের সমস্ত সাংসদরা একযোগে সিদ্ধান্ত নেবেন৷ আজকের নির্ধারিত বৈঠক কবে হবে তা দলের পক্ষ থেকে জানানো হয় নি৷

রাষ্ট্রীয় লোক দলের সঙ্গে এখন তিন জন সাংসদ আছে৷ তবে উদ্ধুত রাজনৈতিক পরিস্থিতিতে ইউ পি এ-র কাছে তিনজন সাংসদের সর্মথন অত্যন্ত জরুরি৷ বাম দলের সঙ্গে 50 জন সাংসদ আছে৷ তার পরিস্কার জানিয়ে দিয়েছেন বিল নিয়ে আর এক পা সরকার অগ্রসর হলে তারা সর্মথন প্রত্যাহার করবেন৷

তখন সমাজবাদী পার্টির 39 জন সাংসদ ও আর এল ডি সহ বেশ কিছু নির্দল সাংসদের সর্মথন অত্যন্ত জরুরি হবে৷ 553 লোকসভার মধ্যে সরকারকে অন্তত 272-টি আসন একান্ত দরকার৷ ইউ পি এ সুত্রের খবর তারা সরকারে সর্মথনে 272 সাংসদের সর্মথন জোগাড় করে ফেলেছেন৷ আর এই কারনে বামেদের একেবারে অবহেলা করতে শুরু করেছেন কংগ্রেস নেতৃত্ব৷
অতিরিক্ত
নিজের সিদ্ধান্তে খুশী গুলাম
কাবুলের ঘটনার তীব্র নিন্দা করল ভারত
মণিপুরে বিপর্যস্ত স্বাভাবিক জীবন
পদত্যাগ করলেন আজাদ
এনজিওপ্লাস্ট করা হয়েছে প্রিয়বাবুর
আস্থা ভোট গ্রহণের প্রক্রিয়া শুরু কাশ্মীরে