মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয়
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
সর্মথন প্রত্যাহার নিয়ে বৈঠক বামেদের  Search similar articles

ভারত ও আমেরিকা অসামরিক পরমাণু বিল নিয়ে নিজেদের অবস্থান শেষবারের মত পর্যালোচনা করার জন্য ও সর্মথন প্রত্যাহারের সময় ঠিক করার জন্য নিজেদের বৈঠকে বসলেন শীর্ষ বাম নেতারা৷ সি পি এম সদর দপ্তরে এই বৈঠক শুরু হয়েছে৷ বৈঠকে উপস্থিত রয়েছেন সি পি এমের সাধারণ সম্পাদক প্রকাশ কারাত, সি পি আইয়ের পক্ষ থেকে এ বি বর্ধন ও ডি রাজা, আর এস পি-র পক্ষ থেকে টি ডি চন্দ্রচুদান, অবনী রায়, ফরওর্য়াড বল্কের পক্ষ থেকে দেবব্রত বিশ্বাস ও জি দেবরাজন৷

বিকেলে চারটের সময় এই বৈঠক বসার কথা ছিল৷ প্রধানমন্ত্রীর জি-8 সন্মেলনে যাওয়ার আগে পরিস্কার জানিয়ে দেন সরকার বিল নিয়ে শীঘ্রই আন্তর্জাতিক পরমাণু শক্তি সংগঠনে প্রতিনিধি দল পাঠাবেন৷ এমন কি জি-8 শীর্ষ নেতাদের সঙ্গে একান্ত আলোচনায় জানিযে দিয়েছেন সরকার ভারত ও আমেরিকা অসামরিক পরমাণু বিল নিয়ে এগিয়ে যাবেন৷

স্বাভাবিক ভাবে সরকারের কাছে সর্মথনের পরিপক্ষিতে গুরত্বহীন হয়ে পড়া বাম নেতারা এবার সর্মথন প্রত্যাহারের সময় বিবেচনা করতে শুরু করেছেন৷ যদিও এই প্রক্রিয়া শুরু হযেছে কয়েক দিন আগেই৷ তবে সময় নিয়ে দ্বিমত আছে বাম নেতাদের মধ্যে৷ এক অংশের মত হল আজ সর্মথন প্রত্যাহার করা৷ অপর অংশ চাইছেন প্রধানমন্ত্রী দেশে ফিরলে কথা বলে সর্মথন প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষনা করতে৷
অতিরিক্ত
10 তারিখ আলোচনায় বসছে বাম-ইউপিএ
সর্মথন প্রত্যাহারের চিঠি তৈরি করছে বামেরা
দলের বৈঠক পিছিয়ে দিলেন অজিত সিং
নিজের সিদ্ধান্তে খুশী গুলাম
কাবুলের ঘটনার তীব্র নিন্দা করল ভারত
মণিপুরে বিপর্যস্ত স্বাভাবিক জীবন