মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয়
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
সপার সমর্থন কংগ্রেসকেই  Search similar articles

নতুন দিল্লিঃ বামেরা সমর্থন প্রত্যাহারের করলেও ইউপিএ সরকারের পাশেই থাকছে মুলায়মের সমাজবাদী পার্টি৷ শনিবারই তারা তাদের সমর্থনের কথা জানিয়েছিলেন৷ মঙ্গলবার বামেরা সমর্থন প্রত্যাহারের পরেই সোনিয়াজীর পাশে থাকার অঙ্গীকার করলেন সমাজবাদী পার্টির দুই নেতা মুলায়ম সিং যাদব এবং ঠাকুর অমর সিং৷ তড়িঘড়ি সাংবাদিক সন্মেলন করে তারা জানিয়েদেন সংসদে কংগ্রেস পরিচালিত ইউপিএ সরকারকে তারা আস্থা ভোটে অবশ্যই সমর্থন করবেন৷

সমাজবাদী দলের পার্লামেন্ট বোর্ড এই ইস্যুতে তাদের সাংসদদের একটি মিটিং ডাকেন৷ পাঁচজন ছাড়া সকলেই এই মিটিংয়ে উপস্থিত হয়েছিলেন৷ যে পাঁচজন উপস্থিত হতে পারেননি তাদের কেউ বহিষ্কৃত নয়তো ব্যাক্তিগত কাজে উপস্থিত থাকতে পারেন নি৷ সমাজবাদী পার্টির যুক্তি এই চুক্তি হলে উপকার হবে দেশের৷ সমাজবাদী পার্টির সাংসদ সালিম শেরওয়ানি দাবি করেছেন- সংখ্যালঘুরা কখনই এই চুক্তির বিরুদ্ধে নয়৷ বেশ কিছু দিন ধরে একথা বলা হচ্ছে যে একটি বিশেষ সংখ্যালঘু এই চুক্তির বিরুদ্ধে৷ সেলিম শেরওয়ানির দাবি, একথা আদপেই ঠিক নয়৷ কিছু রাজনৈতিক দল উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই কথা রটাচ্ছে৷

সমাজবাদী পার্টির যুক্তি, এই চুক্তি যে দেশের স্বার্থে তা সংখ্যালঘুরাও বোঝেন৷ তিনি নিজেই সেই সম্প্রদায়ের হয়ে এই চুক্তি সমর্থন করেন৷ তেমনই তাদের অন্যান্য সাংসদরাও এই চুক্তি সমর্থন করেন৷
অতিরিক্ত
রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবে চার বাম দল
দিশা নেই, হীনের মতন সমর্থন প্রত্যাহার বামেদের
সর্মথন প্রত্যাহার নিয়ে বৈঠক বামেদের
10 তারিখ আলোচনায় বসছে বাম-ইউপিএ
সর্মথন প্রত্যাহারের চিঠি তৈরি করছে বামেরা
দলের বৈঠক পিছিয়ে দিলেন অজিত সিং