নতুন দিল্লিঃ কংগ্রেস পরিচালিত ইউপিএ সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার কথা ভাবছে ভারতীয় জনতা পার্টি৷ দলের সভাপতি রাজনাথ সিং পরিষ্কার করে দিয়েছেন এই বিষয়ে বিকেলে দলের প্রবীণ নেতাদের আলোচনায় সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উথ্থাপণ করা নিয়ে আলোচনা হবে৷ এই বিষয়ে তারা রাষ্ট্রপতি প্রতিভা পাতিলের সঙ্গে আলোচনা করবে দল৷
ইন্দো-মার্কিন অসামরিক পরমাণু চুক্তি নিয়ে বিজেপি কখনই আপত্তি করেনি৷ তাদের আপত্তি শুধু এর এই চুক্তির বিশেষ কিছু বিষয় নিয়ে৷ কংগ্রেস ও বামেদের এই জোড়াতালি দেওয়া সংসারকে আগেও 'অশুভ' জোট বলে সমালোচনা করেছিল বিজেপি৷ রাজনাথের মতে শুধু বিজেপি-কে আটকানোর জন্যই এই জোট গঠিত হয়েছিল, এবার ভাগ্যের মারে পালা সাঙ্গ হল তাদের৷
|