নতুন দিল্লিঃ কংগ্রেস পরিচালিত ইউপিএ সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নেওয়ার ঘটনায় বামের তির্যক ভাবে সমালোচনা করলেন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব৷ একই সঙ্গে পরমাণু ইস্যুতে তাদের সরকার যে লোকসভাতে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে সমর্থ হবে সেই ব্যাপারে লালু প্রসাদ যাদব যথেষ্ট আশাবাদী৷
বামেদের সমর্থন তুলে নেওয়ার প্রসঙ্গে তাঁর পরিষ্কার বক্তব্য- ওদের নিজস্ব আদর্শ এবং নীতি রয়েছে৷ তার বাইরে ওরা বেরোতে পারেন না৷ তাই সমর্থন প্রত্যাহার৷ পরমাণু চুক্তি নিয়ে তিনি সাফ জানিয়েছেন- পরমাণু চুক্তি দরকার৷ দেশের স্বার্থেই এই পরমাণু চুক্তির প্রয়োজন আছে বলে তিনি মনে করেন৷
বামেদের বরং সারে চার বছরের জন্য সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন রেলমন্ত্রী৷ সাম্প্রদায়িক শক্তিগুলির বিরুদ্ধে লড়াই করার জন্য তাদের এই সমর্থন কাজে দিয়েছে বলে মন্তব্য করেছেন তিনি৷ এমনকি 'আসন্ন' লোকসভা নির্বাচনেও ইউপিএ ভালো ফল করবে তা জানাতে ভোলেননি লালু প্রসাদ যাদব৷
|