ভারত ও আমেরিকা অসামরিক পরমাণু বিল নিয়ে বামেরা সরকার থেকে সর্মথন প্রত্যাহার করলেও থেমে থাকতে রাজি নয় মনমোহন সিং সরকার৷ আজ প্রধানমন্ত্রীর সচিবালয় সূত্রে এখবর জানা গেছে৷ আজ প্রধানমন্ত্রী চিনের প্রেসিডেন্ট হুজিনতাওয়ের সঙ্গে কথা বলেছেন৷ এমন কি মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশেরে সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে৷
সেখানে তিনি জানিয়ে দেবেন, সরকার কোন অবস্থায় বিল নিয়ে পিছু হটতে নারাজ৷ এমন কি প্রধানমন্ত্রী জি-8 সন্মেলনে যোগ দিতে যাওয়ার পথে বিল নিয়ে যে অবস্থানের কথা জানিযে ছিলেন সরকার এখনও সেই অবস্থানে অনড় আছে৷ এর পাশাপাশি সরকার যে নিউক্লিয়ার সাপ্লাই গ্রুপ ও আই ই এ ইতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে সে কথাও পরিস্কার ভাবে জানিয়ে দেবেন৷
প্রধানমন্ত্রীর বিদেশ মাটিতে এই কথার পেক্ষিতে বামেরা সরকার থেকে সর্মথন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে৷ সমাজবাদী পার্টির সর্মথন পাওয়ার পর এব্যাপারে বাম্দের ওজর আপত্তিকে কোন ভাবেই আমল দিতে রাজি নয় সরকার৷
|