দলের প্রাভাবশালী সাধারণ সম্পাদকের নির্দেশে দল থেকে বহিস্কৃত লোকসভার স্পিকার সোমনাথ চ্যাঠার্জী৷ এর অব্যহতি পরেই কিন্তু স্পিকারের সর্মথনে মুখ খুললেন কংগ্রেস মুখপাত্র জয়ন্তী নটরাজন৷
তিনি বলেন সফল সাংসদ সোমনাথ বাবু স্পিকার হিসাবে নিজের দায়িত্ব সফল ভাবে পালন করেছেন৷ এমন কি যেভাবে সংসদে কাজকর্মের মানবৃদ্ধির ব্যাপারে সর্বদা সচেষ্ট ছিলেন তা আগামী দিনের নির্বাচিত হতে যাওয়া স্পিকারদের সামনে এক নজির হিসাবে কাজ করবে৷
এর পাশাপাশি সংসদে সরকার ও বিরোধীদের মধ্যে সমন্বয় করার চেষ্ঠা করে গেছেন শেষ মুহুর্ত পর্যন্ত৷ স্পিকারের এই মনোভাব তাকে অন্য সকলের থেকে আলাদা করছে৷ এমন কি নিজের পদ মর্যাদার কথা খেয়াল রেখে যে ভাবে সভা চালিয়েছেন তা সত্যিই প্রশংসার৷ এভাবেই দল থেকে বহিস্কৃত স্পিকারের পাশে দাড়ালেন কংগ্রেস নেতৃত্ব৷
এমন কি দল থেকে বহিস্কৃত হওয়ার পর স্পিকারের পদ ছেড়ে দেওয়ার কোন কারণ নেই৷ স্পিকারকে কংগ্রেস মনোনীত বা নির্বাচিত করেন নি৷ তিনি ইউ পি এ প্রার্থী৷ আর তাকে সংসদের সকল সদস্য মনোনয়্ন দিয়েছেন৷ আসলে এই কথা বলে বুঝিয়ে দিয়েছেন স্পিকারের নির্বাচনে সি পি এমের সায় ছিল৷ সি পি এম থেকে স্পিকারের বহিস্কার নিয়ে সরাসরি কোন মন্তব্য করেন নি৷ তিনি এটা কোন নিদিষ্ট দলের ব্যাপর বলে দায় এড়িয়ে গেছেন৷ তবে বুঝিয়ে দিয়েছেন কোন ভাবেই স্পিকারের পদ থেকে সরিয়ে দেওযার কোন ভাবনা নেই৷ এর সঙ্গে জানিয়ে দিয়েছেন সংসদে স্পিকার নির্বাচিত হওয়ার পরে তিনি আর কোন দলের সদস্য নয়৷ এমনকি স্পিকারকে দল বহিস্কার করলে কি হবে সেব্যাপারে সংবিধানে পর্যন্ত পরিস্কার করে কিছু বলা নেই৷
|