মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয়
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠান এই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
লিবরাকে দল থেকে বহিস্কার করল এসএডি  Search similar articles

টি ডি পি ও বি জে পি-র পর এবার আকালি দলের এক সাংসদ দলের হুইপ না মেনে না নেওয়ার জন্য তাঁকে দল থেকে বহিস্কৃত করার সিদ্ধান্ত নিল শিরমনি আকালি দল৷ দলের পক্ষ থেকে এক বার্তায় এই সিদ্ধান্ত জানানো হয়েছে৷

শিরমনি আকালি দলের নেতা সুখবির সিং বাদল বলেন দলের নির্দেশ আমাণ্য করার জন্য সুখবিন্দার সিং লিবরাকে দল থেকে বহিস্কৃত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ রোপারের সাংসদ সুখবিন্দার সিং লিবরা দলের নির্দেশ আমাণ্য করেছিলেন৷ এমন কি বাদল জানিয়ে দিয়েছেন বিশ্বাসঘাতক লিবরার জন্য দলে কোন জায়গা নেই৷

এর আগে মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল লিবরার এই ধরনের কাজের সমালোচনা করেছেন৷ এদিকে লিবরার ঘনিষ্ট শিরমনি গুরদ্বায়ারা প্রবন্ধক কমিটির প্রেসিডেন্ট গুরুচরণ সিং তোহার বলেন, লিবরা দেশের জন্য যে কোন রকমের আত্মত্যাগ করতে রাজি৷ তিনি বলেন ভারত ও আমেরিকা আসামরিক পরমাণু বিল দেশের স্বার্থ বিরোধী বলে যে প্রচার হচ্ছে তা মিথ্যা৷ জীবনে এমন সময় আসে যখন দলের উর্দ্ধে উঠে ভাবনা চিন্তা করতে হয়৷ এবারের সময়টা অনেকটা এই রকমের৷

এদিকে এস এ ডি-র পক্ষ থেকে জানানো হয়েছে মুখে লিবরা যতই দেশের কথা বলুক, আসলে 20 কোটি টাকার বিনিময়ে তিনি সরকারের পক্ষে ভোট দিয়েছেন৷
অতিরিক্ত
কংগ্রেসের পাশে সোমনাথ
কারাত লাইনে, বেলাইন সিপিএম
বহিষ্কৃত হলেন জেডিইউ নেতা
রোমানিয়ার সমালোচনায় ইউরোপীয় কমিশন
বহিষ্কৃত হলেন সোমনাথ
বহিষ্কৃত স্পিকার