ভারত ও আমেরিকা অসামরিক পরমাণু বিলের খসড়াতে আই ই এ ইয়ের অনুমোদন পাওয়া যাবে অগাষ্টের প্রথম সপ্তাহে৷ অ্যাটমিক এর্নাজি কমিশনের প্রধান অনিল কাকধার সাংবাদিকদের একথা জানান৷ আস্থা ভোটে জয়ের পর সরকার বিল নিয়ে দ্রুত এগিয়ে যেতে চায়৷
সরকারের আস্থা ভোটে জয়ের পর আর বিল নিয়ে সংসদে আলোচনা হওয়ার কোন সম্ভাবনা নেই৷ স্বাভাবিক ভাবে আর পিছু ফিরে দেখতে চায় না ইউ পি এ সরকার৷ আস্থা ভোটের দুই দিন আগে ভিয়েনায় গিয়ে চুক্তির খসড়া দিয়ে আসেন বিদেশ সচিব৷ সংসদে আস্থা ভোটে বির্তকের দিন বিরোধীরা কিন্তু এব্যাপারে সরকারকে চেপে ধরে৷
এর বিলের খসড়া যাবে 45 সদস্য বিশিষ্ট নিউক্লিয়ার সাপ্লাই গ্রুপের কাছে৷ সেখানে অনুমোদন পেলে বিল নিয়ে চুড়ান্ত চুক্তি করতে সম্ভব হবে৷ ভারত এখন পরমাণু সরঞ্জাম অন্য দেশ থেকে নিয়ে আসতে পারে না৷ এর প্রধান কারণ 1974 সালের পরমাণু পরিক্ষার পর কিন্তু নিশেধাঞ্জা চাপিয়ে দেওয়া হয়েছিল৷
ভারতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হযেছে আই ই এ ইয়ের নিয়ম মেনে কিন্তু পরমাণু কেন্দ্রের মান বজায় রাখা হবে৷
|