মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয়
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠান এই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
স্পিকার নিয়ে আত্মপক্ষ সর্মথন কারাতের  Search similar articles

PTIPTI
লোকসভার স্পিকার সোমনাথ চ্যাঠার্জীকে দল থেকে বহিস্কারের সিদ্ধান্তের ব্যাপারে দল ও নিজেকে আত্মরক্ষা করতে শেষ পর্যন্ত আসরে নামলেন সি পি এম সাধারণ সম্পাদক প্রকাশ কারাত৷ তিনি বলেন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক তার মত একজন বর্ষীয়ান নেতাকে দল থেকে বহিস্কার করতে হল৷ তবে দলের সামনে অন্য কোন বিকল্প ছিল না৷

কেন্দ্রের ইউ পি এ সরকার থেকে বামেদের সর্মথন প্রত্যাহারের পর দলের কেন্দ্রীয় কমিটি এক জরুরি বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছিল, দলের কোন সদস্য কোন সরকারী পদে থাকবে না৷ এমন কি স্পিকার পদে নয়৷ এর পরে সোমনাথ বাবুকে নিজের পদ থেকে সরে দাড়ানোর জন্য একাধিকাবার দলের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল৷ তবে স্পিকার কোন নিদিষ্ট কারণে দল থেকে সরে দাড়াতে রাজি হয় নি৷

PTIPTI
এর পরে এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের জন্য দলের কেন্দ্রীয় কমিটি পলিটব্যুরোকে দায়িত্ব দিয়েছিল৷ বৃহস্পতিবারের বৈঠকে পলিটব্যুরো সিদ্ধান্ত নিয়েছে দলের নীতি না মেনে নেওয়ার কারণে সোমনাথ বাবুকে বহিস্কার করা হবে৷ এর পরে সাংবাদিকরা প্রশ্ন করেন কেন তাঁকে আগে শোকজ করা হল না৷ এর কোন নিদিষ্ট উত্তর দিতে পারেন নি দলের থিঙ্ক ট্যাঙ্কের প্রধান কারাত৷

প্রসঙ্গত বামেরা সরকার থেকে সর্মথণ প্রত্যাহারের পর থেকে অনৈতিক উপায়ে সোমনাথ বাবুর উপর পদত্যাগ করার চাপ ছিল৷ আর সেই চাপ অগ্রাহ্য করে নিজের দায়িত্ব পালন করার জন্য সর্ব শক্তিমান সাধারন সম্পাদকের চক্ষুশূল হয়েছেন৷ আর এর ফলেই তাঁকে দল থেকে বহিস্কার করা হয়েছে৷
অতিরিক্ত
স্পিকারের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী
আই ই এ ইয়ের বিল পাশ অগাষ্টে
লিবরাকে দল থেকে বহিস্কার করল এসএডি
কংগ্রেসের পাশে সোমনাথ
কারাত লাইনে, বেলাইন সিপিএম
বহিষ্কৃত হলেন জেডিইউ নেতা