পার্টির বিরুদ্ধে আদেশ উল্লঘন করে মনমোহন সরকারের পক্ষে ভোট দেওয়ার জন্য পার্টি থেকে বহিষ্কার করা হল এমডিএমকে-এর দুই জন সাংসদকে৷ এল গণেশন এবং জিঞ্জি এন রামচন্দ্রনের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে এবং এই অভিযোগের ভিত্তিতে এই দুজন সাংসদকে পার্টি থেকে বহিষ্কার করা হয়৷ 22শে জুন লোকসভাতে আস্থা ভোটের সময়ে এই দুই সাংসদ সরকারের পক্ষে ভোট দিয়েছিল বলে অভিযোগ করা হয়৷
এই পার্টির তরফ থেকে জানানো হয়েছে যে, এই দুই সাংসদ পার্টির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্যই এদের দলে থাকার কোন রকম অধিকার নেই৷ আর এই ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য তাদের দল থেকে বেরে করে দেওয়া হয়েছে৷
পার্টির একটি বয়ানে জানানো হয়েছে যে, পার্টির বিরুদ্ধে কাজ করার জন্য এবং সরকারের বিশ্বাস প্রস্তাবকে সমর্থনে ভোট দেওয়ার অভিযোগের ভিত্তিতে এই দুই নেতার প্রাথমিক সদস্যপদ কেড়ে নিয়ে এদের দল থেকে নিষ্কাসিত করা হয়েছে৷
এর আগে অকালি দলের এক সাংসদকে দলের হুইপ মেনে না নেওয়ার জন্য তাঁকে দল থেকে বহিষ্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে৷ এই দলের পক্ষ থেকে একটি বার্তার মাধ্যমে এই খবর জানানো হয়েছে৷ শুধু যে অকালি দল তা নয় ইতিমধ্যেই টিডিপি এবং বিজেপির কয়েক জন সাংসদকে দল বিরোধী কাজ করার জন্য পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে৷
|