মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয়
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠান এই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
সরকার ভাঙার আর্জি মনমোহনকে  Search similar articles

22শে জুলাই আস্থা ভোটের পর সরকার টিকে থাকলেও মনমোহন সিংকে এই সরকার ভেঙে দেওয়ার পরামর্শ দিল কেন্দ্রের প্রাক্তন তথ্য সম্প্রচারমন্ত্রী বেনী প্রসাদ বর্মা৷ তিনি তাঁর পরামর্শে ভারতের প্রধানমন্ত্রীকে সংসদ ভেঙে পরমাণু চুক্তিকে ইস্যু করে নির্বাচনের লড়ায়ে নামার কথা জানান৷ প্রাক্তন এই কেন্দ্রীয়মন্ত্রী রাজধানী থেকে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে কথোপকথোনে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে এই পরামর্শের কথা জানান৷ এই রকম পরামর্শ দেওয়ার কারন হিসাবে তিনি জানান, যে সমস্ত দল এই সরকাররের পক্ষে ভোট দিয়েছে তারা এখন বিভিন্ন বিষয়ে সরকারের উপর চাপ সৃষ্টি করতে পারে৷

উনি সাংবাদিকদের আরও জানান দেশের জনগণ এই পরমাণুচুক্তির পক্ষে রয়েছে৷ আর যারা এই চুক্তিকে মেনে নিতে পারবেন না তারা দেশের বিরুদ্ধে মত প্রকাশ করবেন৷

এই প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী প্রধানমন্ত্রীকে এই পরামর্শ দেওয়ার সঙ্গে সমাজবাদী পার্টির অমর সিংকে একহাত নিয়ে জানিয়েছেন যে, অমর সিং-এর জন্যই মুলায়েম সিং যাদব তাঁর 39 জন সাংসদের ভোট সরকারের পক্ষে ব্যবহার করতে পারেন নি৷ শুধু তাই নয় এই মন্ত্রী উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী মায়াবতীর বিরুদ্ধেও মুখ খুলতে বাদ রাখেন নি৷ উনি মায়বতীর প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখা নিয়ে জানিয়েছেন যে, এই নেত্রীর আন্তর্জাতীক সম্পর্কের ব্যাপারে উনি কিছুই জানেন না এবং বিদেশ নীতির ব্যাপারেও তিনি অজ্ঞ৷

বর্মা, স্পিকার সোমনাথ চ্যাটার্জীকে দল থেকে বহিষ্কার করার ব্যপারেও বামপন্থীদের তুলোধনা করতে ছাড়েন নি৷ তিনি এই ব্যাপারেঅ জানিয়েছে, জ্যোতি বসু এবং সোমনাথ চ্যাটার্জির মতো নেতাদের জন্য এই দেশের তিনটি রাজ্যে বামেরা সরকার গঠন করতে পেরেছে৷ কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে সেই সোমনাথ চ্যাটার্জীর মতো ব্যাক্তিত্ত্বকে আজ দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে৷ এই সিদ্ধান্তকে তিনি বামনেতাদের বেপথে যাওয়ার সঙ্গে তুলনা করেছেন৷
অতিরিক্ত
দুই সাংসদকে বহিষ্কার করল এমডিএমকে
স্পিকার নিয়ে আত্মপক্ষ সর্মথন কারাতের
স্পিকারের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী
আই ই এ ইয়ের বিল পাশ অগাষ্টে
লিবরাকে দল থেকে বহিস্কার করল এসএডি
কংগ্রেসের পাশে সোমনাথ